হোম > সারা দেশ > খুলনা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে সাব্বির (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। আজ শনিবার উপজেলার জয়পুরের বটতলা ঈদগাহ ময়দান রোডে এই ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, আজ সন্ধ্যা ৭টায় স্থানীয় কৃষক কাদেরের ছেলে সাব্বির মোটরসাইকেল নিয়ে বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুটি মোটরসাইকেলে চারজন যুবক তার পথ রোধ করে।

সাব্বির বিষয়টি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার শরীরের পেছনে লেগে মারাত্মক জখম হয়। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রূপসা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়। খবর পেয়ে রূপসা থানা–পুলিশের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। তবে পুলিশের একটি সূত্র দাবি করেছে, মাদক বেচাকেনা নিয়ে এই গুলির ঘটনা ঘটতে পারে।

জানতে চাইলে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার কারণ জানতে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।’

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান