হোম > সারা দেশ > খুলনা

বটিয়াঘাটায় বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটায় বিদ্যুতায়িত হয়ে মোস্তফা সানা (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার হেতালবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা সানা হেতালবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক।

এলাকাবাসী জানান, মোস্তফা ঘেরের ওপর মুরগির ফার্ম তৈরি করেছেন। এ সময় ঘেরের পানির সঙ্গে বৈদ্যুতিক তার স্পর্শ হয়ে বিদ্যুতায়িত হন তিনি। পরে তিনি পানিতে পড়ে যান। এ সময় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান