হোম > সারা দেশ > খুলনা

শেখ হাসিনার গাড়িবহরে হামলা, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি খালেদ মঞ্জুর রোমেলকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৬–এর অধিনায়ক মোশতাক আহমেদ।

মোশতাক আজকের পত্রিকাকে বলেন, গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বেলতৈল এলাকার অভিযান করে তাঁকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, ২০০২ সালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখে যাওয়ার পথে কলারোয়ায় হামলা চালানো হয় তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে। এ সময় তিনি প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন বহু নেতা–কর্মী।

১৮ এপ্রিল সেই মামলায় সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুনাল-৩–এর বিচারক বিএনপি নেতা ও তৎকালীন সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ চারজনকে যাবজ্জীবন ও গ্রেপ্তার খালেদ মঞ্জুর রোমেলসহ ৪৪ জনকে সাত বছরের কারাদণ্ড দেন আদালত।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান