হোম > সারা দেশ > খুলনা

দীঘিনালায় সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ি দীঘিনালার নয়মাইল এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দীঘিনালা জোনের বেবি টাইগার্সের ওয়ারেন্ট অফিসার মো. বাবলুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

দুপুর দীঘিনালা জোন সদরে প্রেস ব্রিফিং করা হয়। প্রেস ব্রিফিংয়ে দীঘিনালা জোনের ৪ নম্বর বেংগলের মেজর নাহিদ হাসান জানান, সম্প্রতি চাঁদাবাজরা অন্যান্য যানবাহনের পাশাপাশি সম্প্রতি মাইনী নদীর ওপর নির্মাণাধীন সেতু সংস্কারের সরঞ্জাম বহনকারী গাড়িতেও মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। খবর পেয়ে দীঘিনালা জোন অভিযান পরিচালনা করে ১টি গাদা বন্দুক,১টি দেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি,১টি অ্যান্টিনা ও মোবাইলসহ তাদের ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি জব্দ করে।

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা সব সরঞ্জামাদি রেখে পালিয়ে যাওয়ায় কাউকে হাতেনাতে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ করা অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদি দীঘিনালা থানায় হস্তার করা হয়েছে। খাগড়াছড়িতে সশস্ত্র চাঁদাবাজদের বিরুদ্ধে দীঘিনালা জোনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান