হোম > সারা দেশ > খুলনা

ফুলেল শুভেচ্ছা নেবেন না খুবির নতুন উপাচার্য

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নতুন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর জন্য অনুরোধ করেছেন। আজ রোববার সকালে উপাচার্য পদে দায়িত্ব নেওয়ার আগে তিনি এ অনুরোধ জানান। 

খুবি উপাচার্য বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা। শহিদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ফুলেল শুভেচ্ছা না জানানোর জন্য সবাইকে বলা হলো।’ 

গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে খুবি উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের অধ্যাপক মো. রেজাউল করিমের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। 

আজ রোববার রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। পদে থাকাকালীন তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী তিনি উপাচার্যের পদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সুবিধা পাবেন।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান