হোম > সারা দেশ > ময়মনসিংহ

আড়াই ঘণ্টা অপেক্ষার পরও ভোট দিতে পারেনি প্রতিবন্ধী খাদ্য কর্মকর্তা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে দীর্ঘ আড়াই ঘণ্টা অপেক্ষার পরও ভোট দিতে পারেননি নজরুল ইসলাম নামে এক শারীরিক প্রতিবন্ধী খাদ্য কর্মকর্তা। তাঁর বাড়ি ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামে। তিনি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। 

তিনি সাংবাদিকদের বলেন, সকাল ১০টার দিকে সিংহেশ্বর কেন্দ্রে আসেন। শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে স্কুলের দ্বিতীয় তলায় উঠতে পারেননি। প্রিসাইডিং কর্মকর্তাকে বারবার বলার পরও তিনি ভোট নেওয়ার ব্যবস্থা নেননি। দীর্ঘ অপেক্ষার পর দুপুর ১২টায় তিনি ভোটকেন্দ্র ত্যাগ করেন। 

তিনি বিষয়টি বিভাগীয় কমিশনারকে জানিয়েছেন বলে জানান। তাঁর মতো শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা যেন ভোট দিতে পারেন সেই আহ্বান জানান সরকারের প্রতি। 

এ বিষয়ে সিংহেশ্বর ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘আনসার সদস্যের মাধ্যমে তাঁকে ওপরে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু চাননি বলেই তাঁকে নেওয়া সম্ভব হয়নি।’

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির