হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে খালে পড়ে ছিল নারীর লাশ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক নারীর (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১টার দিকে উপজেলার গাংগাইল ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বেতাই খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম আজিতা খাতুন (৬০)। গাংগাইল ইউনিয়নের গয়েশপুর গ্রামের বাসিন্দা তিনি। দীর্ঘদিন ধরে এলাকায় তিনি ভিক্ষা করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) সুজন মিয়া বলেন, ‘খালে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আমরা তা উদ্ধার করি। নারীটি গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে তাঁর নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে।’

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির