হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উৎসব শুরু

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে কবির স্মৃতিধন্য ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী উৎসব শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সৈয়দ নজরুল অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।

জন্মজয়ন্তী উৎসবের প্রথম দিনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য এ বি এম আনিছুজ্জামান, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য নিলুফার আনজুম পপি প্রমুখ।

অনুষ্ঠানে নজরুল স্মারক বক্তা হিসেবে বক্তব্য দেন লেখক ও নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহ।

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠানে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নজরুল গ্রামীণ মেলা। নজরুল একাডেমি মাঠে বসেছে নজরুল গ্রামীণ মেলা। এবারের মেলায় সহস্রাধিক দোকানপাট বসেছে। মেলায় বিভিন্ন পণ্য নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসেছেন।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির