হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মো. নুরুল ইসলাম ওরফে নূরুকে (৭৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার মধ্যরাতে হালুয়াঘাট উপজেলার মাজরাকূড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার গায়রা গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। 

জানা গেছে, ২০২২ সালে মো. নুরুল ইসলাম ওরফে নূরুর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরিত, লুণ্ঠনসহ বিভিন্ন অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। ওই মামলায় তার বিরুদ্ধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন। 

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘২০২২ সালে মো. নুরুল ইসলাম ওরফে নূরুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরিত, লুণ্ঠনসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়। ওই মামলায় তার বিরুদ্ধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 

এরপর থেকে তিনি বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন। গত তিন দিন আগে মো. নুরুল ইসলাম ওরফে নুরু হালুয়াঘাটে এক আত্মীয় বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দেড়টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।’ তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির