হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে তুই বলায় বাগ্‌বিতণ্ডা, জাঁতি দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি

মো. সজীব। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে তুই বলাকে কেন্দ্র করে মো. সজীব (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে শহরের হামিদ উদ্দিন রোডে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত সজীব হামিদ উদ্দিন রোডের বাসিন্দা আবুল কামাল আজাদের ছেলে। তিনি বাবার হোটেল পরিচালনার কাজে সহযোগিতা করতেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বড় ভাই-ছোট ভাই দ্বন্দ্বে খুন হয়েছেন সজীব। গতকাল রাতে হামিদ উদ্দিন রোডের শফিক মিয়ার ছেলে মন্টি, সজীবসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় মন্টিকে তুই বলায় সজীবের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মন্টি দোকান থেকে সুপারি কাটার জাঁতি এনে সজীবকে কুপিয়ে আহত করে।’

ওসি আরও বলেন, স্থানীয়রা সজীবকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই মন্টি গা-ঢাকা দিয়েছেন। তাঁকে আটক করার চেষ্টা চলছে।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির