হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে আড়াই হাজার মাঠ-মসজিদে ঈদের জামাত

ময়মনসিংহ প্রতিনিধি

নামাজ আদায় শেষে দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি এবং মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে নিহতদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রায় আড়াই হাজার মাঠ ও মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে প্রধান জামাত হয়। এতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের ইমাম হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন। সকাল ৯টায় এখানে দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা আতিকুর রহমান।

নামাজ আদায় এসে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ উপস্থিত ছিলেন।

ঈদের জামাতে অর্ধলক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে নিহতদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ ছাড়া নগরীর বড় মসজিদ, আকুয়া বাইপাস মাদানীনুর মার্কাস মসজিদ, মোমেনশাহী সেনানিবাস, পুলিশ লাইনস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ জেলার ২ হাজার ৪৫০টি মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির