হোম > সারা দেশ > ময়মনসিংহ

কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে তরুণ খুন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের সদরে কথাকাটাকাটির জেরে ছুরিকাঘাতে মো. আসাদ (১৮) নামে এক তরুণ খুন হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে সদরের চুরখাই প্রিয়কুঞ্জ পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আসাদ ওই এলাকার আব্দুর রহিমের ছেলে। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘নিহত আসাদ ও তাঁর সঙ্গীরা সবাই মাদকাসক্ত। ঘটনার সময় আসাদ তার বেশ কয়েকজন বন্ধুকে নিয়ে চুরখাই প্রিয়কুঞ্জ এলাকায় ঘুরতে যায়। সেখানে গিয়ে কথা-কাটাকাটির জেরে আসাদকে তার বন্ধুদের মধ্যেই কেউ ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি। 

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির