হোম > সারা দেশ > ময়মনসিংহ

ফুলপুরের ১০টি ইউনিয়নে ৫৯৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ফুলপুরের ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৬ জনসহ মোট ৫৯৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার তাঁরা মনোনয়নপত্র দাখিল করেন। তাঁদের মধ্যে সংরক্ষিত সদস্য পদে ১২০ জন ও সাধারণ সদস্য পদে ৪১৮ জন রয়েছেন। 

জানা যায়, চেয়ারম্যান পদে ছনধরা ইউনিয়নে চারজন, রামভদ্রপুরে পাঁচজন, ভাইকান্দিতে ছয়জন, সিংহেশ্বরে পাঁচজন, ফুলপুরে ছয়জন, পয়ারীতে সাতজন, রহিমগঞ্জে চারজন, রূপসীতে ছয়জন, বালিয়ায় ছয়জন এবং বওলায় সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

ফুলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আখতার খাতুন বলেন, উপজেলার ১০ ইউনিয়নের ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সব ইউনিয়নেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

নির্বাচন কর্মকর্তা আরও বলেন, মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৭ থেকে ৯  জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারে ১৩  জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ  ১৪ জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির