হোম > সারা দেশ > ময়মনসিংহ

ফুলপুরে এক নারীর মরদেহ উদ্ধার 

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 

ঢাকা-শেরপুর সড়কের পাশে ফুলপুর উপজেলার হোসেনপুর ডিগ্রি কলেজের সামনে আজ রোববার সকালে একটি পুকুর থেকে মজিদা (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফুলপুর থানার পুলিশ।  

নিহত মজিদা ভাইটকান্দি উত্তরপাড়া গ্রামের আলাল উদ্দিন ফকিরের স্ত্রী। 

পুলিশ সূত্রে জানা যায়, নিহত নারী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তিনি দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে তাঁর পরিবার বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করে তাঁকে পায়নি। আজ সকালে পুকুরে তাঁর মরদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির