হোম > সারা দেশ > ময়মনসিংহ

মমেক হাসপাতালে আবারও বাড়ছে মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে আবারও বাড়ছে মৃত্যুর সংখ্যা। তবে করোনায় আক্রান্তের চেয়ে উপসর্গ নিয়ে বেশি মারা যাচ্ছেন। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। 

গত ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর এক সপ্তাহে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনায় ৭ জন ও উপসর্গে ২৯ জনের মৃত্যু হয়েছে। 

গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্তে কোনো মৃত্যু না হলেও করোনার উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ময়মনসিংহের তিনজন, নেত্রকোনার তিনজন এবং জামালপুরের দুজন। এদের মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ। সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১৩৭ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৪ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১২১ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে চিকিৎসাধীন আছেন ছযজন। এ ছাড়া সুস্থ হয়ে ১০ জন হাসপাতাল ছেড়ে গেছেন। 

মহিউদ্দিন খান বলেন, ‘গেল কয়েক দিনের তুলনায় করোনা ইউনিটে মৃত্যুর সংখ্যা বেড়েছে। আসলে করোনা সহজেই যাবে না হয়তো। এ থেকে আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্যবিধি মানা ছাড়া কোনো বিকল্প নেই।’ 

এ দিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৮৫টি নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯৮২ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৬২ জন। 

সিভিল সার্জন আরও বলেন, ‘সবার স্বার্থে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। না হলে করোনা কোনোভাবেই প্রতিরোধ করা সম্ভব নয়।’ 

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির