হোম > সারা দেশ > ময়মনসিংহ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড, পৌর বিএনপির আহ্বায়ককে অব্যাহতি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক এ এম এফ আজিজুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক এ এম এফ আজিজুল ইসলাম পিকুলকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘাত সৃষ্টি ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এদিকে পৌর আহ্বায়ক থেকে অব্যাহতি পাওয়া এ এম এফ আজিজুল ইসলাম পিকুলের স্থলে নান্দাইল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম ফকিরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

জানা গেছে, গত বুধবার বিকেলে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে বিএনপির ইফতার পার্টিকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণে উপজেলা যুবদলের নেতাসহ ১০ জন আহত হন। পরে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির