হোম > সারা দেশ > ময়মনসিংহ

‘স্বপ্ন ছিল বউ সাজব’, সাত পৃষ্ঠার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

‘স্বপ্ন ছিল বউ সাজব। জীবনে বিয়ের গোসল পাইনি, এখন দাফনের গোসলটাও পাব না।’ এমন মন্তব্য করে সাত পৃষ্ঠার চিরকুট লিখে আত্মহত্যা করেন জান্নাতুল ফেরদৌসী (১৯) নামে এক তরুণী। এর মধ্যে এক জায়গায় লিখেন, ‘ইশ! মানুষ হিংস্র পশুর চেয়েও ভণ্ড। হে খোদা। তুমি ক্ষমাকারীদের ভালোবাসো, তুমি ক্ষমাশীল।’ 

গতকাল শনিবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিশগিরিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

খবর পেয়ে আজ রোববার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। জান্নাতুল ফেরদৌসী ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বছর জান্নাতুল ফেরদৌসী উপজেলার মুক্তিযোদ্ধা কলেজে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার সঙ্গে এক সেনা সদস্যের বিয়ের কথা হয়। পরে দেনা-পাওনা নিয়ে সম্পর্কটা আর বিয়ে পর্যন্ত গড়ায়নি। ওই ঘটনায় বিরক্ত হয়ে জান্নাতুল যে কোনো সেনা সদস্যকে বিয়ে করার স্বপ্ন দেখতেন। 

পরে সেনাবাহিনীর পোশাক পরা শেরপুর সদরের সাপমারী এলাকার শিপন (২৫) নামে এক যুবকের সঙ্গে ফেসবুকে তার পরিচয় হয়। শিপন নিজেকে সেনা সদস্য হিসেবে পরিচয় দেন। ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন জান্নাতুল। প্রায় সাত মাস আগে জান্নাতুল তার পরিবারের অমতে শিপনকে বিয়ে করেন। 

বিয়ের পরে জানতে পারেন, শিপন সেনা সদস্য নয়। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। তার বড় ভাই সেনা সদস্য হওয়ার সুবাদে শিপন তাঁর দেওয়া গেঞ্জি পরে ফেসবুকে ছবি পোস্ট দিতেন। 

অপর দিকে গত সাত মাসে জান্নাতুলকে দিয়ে বিভিন্ন এনজিও থেকে প্রায় দুই লাখ টাকা ঋণ নেন শিপন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয়। গত রমজানে জান্নাতুল রাগ করে বাবার বাড়িতে চলে আসেন। 

জান্নাতুলের পরিবার জানায়, ‘সে আমাদের অমতে বিয়ে করেছেন। গত রোজার ঈদের আগেই রাগ করে বাড়ি চলে আসেন। কয়েক দিন আগেও শিপন বাড়িতে এসেছিলেন। কিন্তু বনিবনা না হওয়ায় সে তার সঙ্গে শ্বশুর বাড়িতে যায়নি।’ 

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। সাত পৃষ্ঠার চিরকুটটি জব্দ করা হয়েছে। তবে সেখানে কাউকে নির্দিষ্ট করে তিনি অভিযুক্ত করেননি। সেখানে অভিমানের কথা লিখে গেছেন। এ নিয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।’

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির