হোম > সারা দেশ > ময়মনসিংহ

হাসপাতালে ১০টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিল ময়মনসিংহ ক্লাব লিমিটেড

প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১০টি করে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন ফ্লো মিটার ও অক্সিজেন ট্রলি উপহার দিয়েছে ময়মনসিংহ ক্লাব লিমিটেড। গতকাল সোমবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ইকবাল আহমেদ নাসেরের কাছে এসব হস্তান্তর করা হয়। 

এ বিষয়ে স্টোর অফিসার ডা. ইকবাল আহমেদ নাসের ময়মনসিংহ ক্লাব লিমিটেড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এভাবে সমাজের বিত্তবান ও সংগঠনগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এই মহামারি খুব সহজেই কাটিয়ে উঠতে পারব আমরা। তবে আমাদের সবার সচেতন হওয়া খুব জরুরি। 

এ সময় ময়মনসিংহ ক্লাব লিমিটেডের কর্তৃপক্ষ ও হাসপাতালের স্টোরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। 

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির