হোম > সারা দেশ > ময়মনসিংহ

নিখোঁজ হওয়ার একদিন পর শিশুর লাশ উদ্ধার, ঘাড়ে আঘাতের চিহ্ন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর খাগডহর ঘুণ্টি এলাকায় নিখোঁজ হওয়ার একদিন পর রেললাইনের পাশের ডোবা থেকে মো. ওমর নামের (১০) এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। ওমর ওই এলাকার মিলন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার সকালে খাগডহর বিজিবি সদর দপ্তরের পেছনে রেললাইনের পাশে ডোবায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। শিশুটি গতকাল বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিল বলে তার পরিবার জানায়।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজকের পত্রিকাকে বলেন, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে লাশ ডোবার ঝোপের আড়ালে ফেলে রাখা হয়ে থাকতে পারে। শিশুটির ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যা রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির