হোম > সারা দেশ > ময়মনসিংহ

মাদক কারবারের ৭০০ টাকা নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদক কারবারের ৭০০ টাকা লেনদেনকে কেন্দ্র করে ইমরান হোসেন (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১১ মার্চ) পৌর শহরের শিলাসী কড়ইতলী এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ইমরান পৌর শহরের আশ্রয়ণ প্রকল্পের ১৮ নম্বর ঘরের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ইমরান হোসেনের সঙ্গে হাসপাতাল রোড এলাকার সানীর মাদক কারবারের ৭০০ টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। বিরোধ থেকেই সানী তাঁর সঙ্গীদের নিয়ে ইমরানকে পিটিয়ে গুরুতর আহত করে চলে যান। পরে ইমরানের স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ইমরান মারা যান।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাননি। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির