হোম > সারা দেশ > ময়মনসিংহ

মেলান্দহে ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে বালুবোঝাই ট্রাকচাপায় জাহাঙ্গীর আলম হালিম (৬২) নামের এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার হাজরাবাড়ী বাজারে পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম হালিম হাজরাবাড়ী পৌর এলাকার চর আদিয়ারপাড়া গ্রামের মৃত শরীফ উদ্দিন মন্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ থেকে ছেড়ে আসা বালুবোঝাই একটি ট্রাক জামালপুরের দিকে যাচ্ছিল। জাহাঙ্গীর আলম হালিম বাড়ি থেকে হাজরাবাড়ী বাজারের দিকে আসছিল। পথে হাজরাবাড়ী বাজারের পশ্চিম পাশে ফরহাদের স মিলের সামনে ট্রাকটি পাশ কাটাতে গিয়ে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রাকের সামনে পড়ে গেলে ট্রাকটি হামিলকে চাপা দেয়। ঘটনাস্থলেই হালিমের মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ রয়েছে। পরিবারের অভিযোগ থাকলে পরবর্তীকালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির