হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় ধর্ষণ মামলার আসামি কারাগারে 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামে এক গৃহবধূ (৩০) ধর্ষণের মামলায় পুলিশ মফিজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে তাঁকে গ্রেপ্তারের পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করছেন।
 
মামলা ও থানা সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামের মফিজ উদ্দিনের বাসায় গত রোববার এক গৃহবধূ বাসা ভাড়া নেওয়ার জন্য যান। মঙ্গলবার রাতে আবারও ওই বাসায় গেলে মফিজ উদ্দিন বাসার একটি কক্ষে নিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন।

ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে বুধবার সকালে মফিজ উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন জাহান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে জানান, ধর্ষণ মামলায় মফিজ উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আর গৃহবধূকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির