হোম > সারা দেশ > ময়মনসিংহ

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল ছাত্রের মরদেহ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 

নিখোঁজের একদিন পর ময়মনসিংহের ফুলপুরে ষষ্ঠ শ্রেণির রাফি আহমেদ (১৩) নামে এক ছাত্রের মরদেহ মিলেছে পুকুরে। সে উপজেলার পয়ারী ইউনিয়নের মাহমুদপুর গ্রামের আবুল কালামের ছেলে এবং স্থানীয় একটি কিন্ডার গার্টেনের ষষ্ঠ শ্রেণির ছাত্র। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে,  গত বৃহস্পতিবার দুপুরে  হঠাৎ করে নিখোঁজ হয় রাফি। পরে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শুক্রবার দুপুরে মাহমুদপুর  বাজারে পাশে একটি পুকুরে তার মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি। ময়নাতদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে বলে তিনি জানান।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির