হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে লরি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে লরি থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে ভালুকা-গফরগাঁও সড়কের শিবগঞ্জ সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শ্রমিকের নাম সজীব মিয়া (৩০)। তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আব্দুর রহিমের ছেলে।

আজ সকাল ৮টার দিকে ঘুমন্ত অবস্থায় লরি থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সজীব এই লরির শ্রমিক ছিলেন। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় লরিতে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। লরির ঝাঁকুনিতে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। জানা গেছে, লরির চালক ও মৃত ব্যক্তি সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। এ ঘটনায় পরিবারের কেউ অভিযোগ করেনি।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির