হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ২৯৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে আবারও ২৯৫ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে সিলেট-কোম্পানীগঞ্জ বাইপাস সড়কে অভিযানকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার প্যারাইরচক জলকরকান্দি এলাকার মো. আব্দুল আওয়ালের ছেলে জাহাঙ্গীর আলম (২৭) ও একই থানার নাইখাই কোনারচর এলাকার মাহমুদুর রহমান সাকিল (২৩)।

পুলিশ কর্মকর্তা জানান, সিলেট মহানগরের বিমানবন্দর থানার কাকুয়ারপাড় এলাকায় আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ বাইপাস সড়কে অভিযান পরিচালনা করে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ২৯৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৭০ হাজার টাকা।

অভিযানে চিনি বহনকারী দুটি ট্রাক জব্দ করা হয়। ওই দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন-

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত