
সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী। মৌলভীবাজার-৪ আসন থেকে জয়ী হয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে তাঁর ১ লাখ ২০ হাজার ৬৭৩ ভোটের ব্যবধান রয়েছে।
বেসরকারি নির্বাচনী ফলাফল থেকে জানা গেছে, ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়েছেন মুজিবুর। তাঁর নিকটতম প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত নূরে আলম হামিদী পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট।
অন্যদিকে সিলেট বিভাগে দ্বিতীয় সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট-৪ আসন থেকে জিতেছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে তাঁর ১ লাখ ১৫ হাজার ৪৫৫ ভোটের ব্যবধান।
মুজিবুর রহমান চৌধুরী বলেন, এ বিজয় এলাকার মানুষের। এলাকার মানুষের ভালোবাসার জন্য তিনি তাঁদের কাছে ঋণী হয়ে থাকবেন। তিনি বলেন, ‘এই এলাকার মানুষ ধানের শীষকে মূল্যায়ন করেছেন। এখন আমার কাজ সেটির প্রতিদান দেওয়া।’

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য তাঁদের ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা...
৬ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়ার বিওসির মোড় ক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। গেটম্যান নিয়োগের দাবিতে স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা রেললাইন অবরোধ করে প্রবাল এক্সপ্রেস আটকে রাখেন।
৯ মিনিট আগে
সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। একই সময়ে কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা কলারোয়ায় সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।
১৩ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে