হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত, আহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ের হাওরে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।

হবিগঞ্জ জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আজাদুর রহমান বলেন, আজ সোমবার সকালে বজ্রসহ বৃষ্টিপাত হয়। বানিয়াচং উপজেলার আড়িয়ামুগুর গ্রামের পূবের হাওরে ধান কাটছিলেন কালাবাসী দাসের ছেলে দূর্বাসা দাস (৩৫) ও তাঁর ভাইবোন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে দূর্বাসা দাস মারা যান। আহত হন তাঁর ভাই ভূষণ দাস (৩৪) ও বোন সুধন্য দাস (২৮)।

এ ছাড়া বজ্রপাতে বানিয়াচং উপজেলার বাগহাতা গ্রামের নুরুল ইসলামের ছেলে বায়েজিদ মিয়া (১৩) নামের এক শিশু আহত হয়েছেন। আহত তিনজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজাদুর রহমান জানান, নিহত কৃষকের পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হবে।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত