হোম > সারা দেশ > সিলেট

৫ ভারতীয় গরুসহ সিলেটে একজন আটক

সিলেট প্রতিনিধি

উদ্ধার করা ভারতীয় গরু। ছবি: সংগৃহীত

সিলেটে পাঁচটি ভারতীয় গরুসহ পিকআপ ভ্যানের এক চালককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) মধ্যরাতে মহানগর পুলিশের একটি চেকপোস্ট থেকে তাঁকে পিকআপসহ আটক করা হয়।

আজ বুধবার (২৯ জানুয়ারি) প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃত ব্যক্তি হলেন মো. জুবের আহমদ (৪০)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার খর্দ্দাপাড়ার মৃত ইলিয়াছ আলীর ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে জালালাবাদ থানাধীন কম্পাউন্ড মেইন গেট সংলগ্ন বাদাঘাট-তেমুখী পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে পুলিশের একটি দল। এ সময় বাদাঘাট থেকে আসা একটি মিনি পিকআপ থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করা হয়।

আটক পিকভ্যান চালক মো. জুবের আহমদ। ছবি: সংগৃহীত

পুলিশ আরও জানায়, পিকআপে তল্লাশি চালিয়ে ভারতীয় সীমান্ত থেকে চোরাই পথে আনা পাঁচটি গরু উদ্ধার করা হয়। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫৫ হাজার টাকা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত চালক জুবের আহমদ স্বীকার করেছেন যে, এই গরু চোরাচালানে আরও কয়েকজন ব্যক্তি জড়িত। তাদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত