হোম > সারা দেশ > মৌলভীবাজার

কুলাউড়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কিশোরের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত এলাকার কাঁটাতারের ওপর দিয়ে ভারতে প্রবেশকালে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কিশোর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেক আহমদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহত কিশোরের নাম ফেরদৌস আহমদ (১৪)। সে শরীফপুর ইউনিয়নের লালারচক গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।

গত রোববার রাত ৮টায় উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তের নাথবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, রোববার রাত ৮টায় ফেরদৌস লালারচক সীমান্তের নাথবাড়ি এলাকার কাঁটাতারের ওপর দিয়ে ভারতে প্রবেশ করছিল। এ সময় বিএসএফের টহলদল তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে সে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশ সীমান্ত এলাকায় পানিতে পড়ে যায়। এরপর বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে পানিতে আরও কয়েকটি গুলি ছোড়ে। আহত অবস্থায় ফেরদৌসের স্বজনেরা তাকে উদ্ধার করে গোপনীয়তায় সঙ্গে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। পরে এদিন রাতেই তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

ওসি সালেক আহমদ বলেন, ফেরদৌস কাঁটাতার পেরিয়ে ভারতীয় অংশে প্রবেশকালে বিএসএফ গুলি করে। মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত