হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে নদীতে নিখোঁজ অপর ভাইয়ের লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খোয়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ অপর ভাই জুনাইদ মিয়ার (১০) লাশও উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে স্থানীয় লোকজন নদীতে লাশ ভাসতে দেখে খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। 

এর আগে গতকাল শনিবার দুপুরে উপজেলার আলাপুর আশ্রয়ণে বেড়াতে গিয়ে গোসল করতে নেমে নদীতে তলিয়ে যায় ছোট ওই দুই ভাই। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছোট ভাই মোশাহিদ মিয়ার (৬) লাশ উদ্ধার করে। তারা হবিগঞ্জ সদর উপজেলার সুকড়িপাড়া গ্রামের ছালেক মিয়ার পুত্র। 

নিহত দুই শিশুর মা মনোয়ারা খাতুন বলেন, তিনি তাঁর দুই ছেলেকে নিয়ে গত শুক্রবার বোনের বাড়ি বেড়াতে আসেন। গতকাল শনিবার দুপুরে দুই ভাই তাদের খালাতো ভাইয়ের সঙ্গে নদীতে গোসল করতে যায়। খালাতো ভাই বাড়ি এসে জানায় যে তারা দুজন নদীতে তলিয়ে গেছে। পরে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে গেলেও ডুবুরি না থাকায় উদ্ধার কার্যক্রম চালাতে পারেনি। এ সময় স্থানীয় লোকজন নদীতে নেমে একজনের লাশ উদ্ধার করে।

 এ বিষয়ে জানতে চাইলে শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত