হোম > সারা দেশ > সিলেট

শান্তিগঞ্জে ঘোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাড়ির সামনে পালিত ঘোড়া বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শিমুলবাক ইউনিয়নের থালেরবন্দ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন থলেরবন্দ গ্রামের মৃত রহিম আলীর ছেলে নুর মোহাম্মদ (২২) এবং একই গ্রামের মৃত নৈমুল্লাহর ছেলে আব্দুল আওয়াল (৫৫)। 

পুলিশ বলছে, সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে থলেরবন্দ গ্রামে আশিক মিয়ার বাড়ির সামনে শের আলী তাঁর পালিত একটি ঘোড়া বেঁধে রাখেন। একসময় ওই ঘোড়ার লাথিতে আশিক মিয়ার ছেলে আঘাত পান। এ নিয়ে আশিক আলীর ভাই সাহার আলী বাড়ির সামনে ঘোড়া বেঁধে রাখার কারণ জিজ্ঞাসা করলে শের আলীর লোকজন তাঁকে মারধর করে। এরই জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুর করে। 

এ সময় মারামারিতে উভয় পক্ষের প্রায় সাত থেকে আট জন আহত হয়। সংঘর্ষে আশিক আলীর পক্ষের নুর মোহাম্মদ লাঠির আঘাতে মাথায় গুরুতর জখম হন এবং শের আলীর পক্ষের আব্দুল আওয়াল ইট-পাটকেলের আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে আব্দুল আওয়ালকে ভর্তি করা হয়। অবস্থা বেশি গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসকেরা নুর মোহাম্মদকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সিলেটে যাওয়ার পথে মৃত্যু হয় নুর মোহাম্মদের। 

এ ঘটনায় অভিযান চালিয়ে আশিক আলীর পক্ষের দুজন এবং শের আলীর পক্ষের চারজনকে আটক করা হয়। 

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘোড়ার লাথি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন মারা যাওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।’

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত