হোম > সারা দেশ > সিলেট

কুলাউড়ায় আত্মীয়ের বাড়িতে ধর্ষণের শিকার নারী, সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

মৌলভীবাজার ও কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছালিক বক্সের নেতৃত্বে সংখ্যালঘু এক নারীকে (৩৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। ছালিক বক্সকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি ধর্ষণ মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় ভুইগাঁওয়ের মোস্তফা বক্সের ছেলে ছালিক বক্স (৪০) ছাড়াও আসামি করা হয়েছে মানগাঁও গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে হাসানুল বারী সানী (৩৫) ও সোনাপুর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে মো. সাইফুর রহমানকে (৩২)। এদিকে ঘটনার স্থিরচিত্র ও ভিডিও করে ওই নারীকে আবার ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঈদের দিন মৌলভীবাজার শহরের এক নারী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। বাসায় ওই নারীকে রেখে ব্যবসায়ী আত্মীয় বাজারে তাঁর দোকানে যান। রাতে ওই নারী বাসায় একা থাকার সুযোগ নিয়ে ছালিক বক্স সহযোগীদের নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ওই সময় ছালিক বক্স ও হাসানুল বারী সানী ওই নারীকে ধর্ষণ করেন। সাইফুর রহমান ধর্ষণে সহায়তা করেন।

মামলার এজাহার সূত্রে আরও জানা যায়, আসামিরা ওই নারীর বিবস্ত্র ছবি ও ভিডিও ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এগুলো ছড়িয়ে না দেওয়ার শর্তে ২ লাখ দাবি করেন তাঁরা। পরে ৫০ হাজার টাকা দেন ওই নারীর আত্মীয়। গতকাল সোমবার এ ঘটনায় ওই নারী বাদী হয়ে মামলা করেন।

কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, মামলার আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে কুলাউড়া থানার পুলিশ। এই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত