হোম > সারা দেশ > সিলেট

সিলেট মহানগর যুবলীগের ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন

প্রতিনিধি, সিলেট

করোনা রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করেছে সিলেট মহানগর যুবলীগের। আজ রোববার দুপুর ১টায় নগরীর চৌহাট্টা পয়েন্টে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় এবং বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন।

জানা যায়, সিলেটে করোনা রোগীদের অক্সিজেন প্রয়োজন হলে মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি (০১৭১১-৪৬৮৪৫৩) ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার (০১৭১১-৯৭৫২৯৭) এর সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান করা হয়েছে।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণের হার বেড়েছে। একজন মুমূর্ষু করোনা রোগীর সবচেয়ে বেশি প্রয়োজন হয় অক্সিজেনের। কিন্তু হঠাৎ করে অক্সিজেন পাওয়া যায় না। এ অবস্থায় মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত অক্সিজেনের প্রাথমিক সুবিধা দিতে সিলেট মহানগর যুবলীগের এই মহতী কার্যক্রম শুরু করা হয়েছে যা অত্যন্ত প্রশংসনীয়।

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, মহামারি করোনাভাইরাসের শুরু থেকে সিলেট মহানগর যুবলীগ অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় করোনা রোগীদের অক্সিজেন সংকট হওয়ায় মহানগর যুবলীগ ফ্রি অক্সিজেন সেবা চালু করেছে।

মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের সঞ্চালনায় সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দ ও ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতা কর্মী স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত