হোম > সারা দেশ > সিলেট

বিশ্বনাথে ব্যবসায়ীর ১০ দিনের কারাদণ্ড

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সম্রাট হোসেনের আদালত এ দণ্ড দেন। একই দিন আরও তিন ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় বিশ্বনাথ পৌরশহরের পুরোনো বাজারের মাতৃ ভান্ডারের পরিচালক তপন দেবের ছেলে মৃন্ময় দেবকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 

বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সম্রাট হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মূল্য তালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার কারণে ভোক্তা অধিকার আইনে এ কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।’

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত