হোম > সারা দেশ > সিলেট

পাথরের নিচে মিলল ২৯৮ বস্তা ভারতীয় চিনি

সিলেট প্রতিনিধি

জব্দ করা চিনির বস্তা। ছবি: আজকের পত্রিকা

সিলেটে ২৯৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নগরের শাহপরান (রহ.) থানাধীন মুরাদপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ রোববার (২৬ জানুয়ারি) প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার পানিছড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে জাকির হোসেন (৩৭) ও একই এলাকার খান চা-বাগানের মৃত দাইয়া পীরের ছেলে মো. জালাল (৩২)।

জব্দ করা ট্রাক। ছবি: আজকের পত্রিকা

পুলিশ জানায়, গতকাল শনিবার রাত ১১টার দিকে সিলেট নগরের শাহপরান (রহ.) থানাধীন মুরাদপুর এলাকায় চেকপোস্ট স্থাপনকালে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে আসা একটি ট্রাক তল্লাশি করা হয়। এ সময় পাথরের নিচে ঢেকে রাখা ২৯৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার প্রতিটি বস্তায় ৪৯ কেজি করে মোট ১৪ হাজার ৬০২ কেজি চিনি রয়েছে। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৫২ হাজার ২৪০ টাকা।

এ ঘটনায় দুজনকে আটক করা হয়। তাঁরা জিজ্ঞাসাবাদে পণ্যের মালিক জৈন্তাপুরের হরিপুরের মো. জয় (৩৭) বলে জানান।

মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চিনিগুলো জব্দ করা হয়েছে। আর আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত