হোম > সারা দেশ > সিলেট

ওসমানী বিমানবন্দরে ১৭ কেজি স্বর্ণসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

স্বর্ণসহ আটক আফতাব উদ্দিন ও সাঈদ আহমদ। ছবি: আজকের পত্রিকা

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭ কেজি স্বর্ণসহ দুই যাত্রীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা ও এয়ারপোর্ট কাস্টমস কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বিজি-২৫২ ফ্লাইটটি সিলেট এয়ারপোর্টে অবতরণ করলে দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে স্বর্ণগুলো পাওয়া যায়। সিলেট বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকেরা হলেন, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা আফতাব উদ্দিন (৩৬) ও সাঈদ আহমদ (২৪)।

বিকাশ চন্দ্র দেবনাথ বলেন, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা বিমানের ফ্লাইটের দুই যাত্রীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ১৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, দুই যাত্রীর লাগেজের ভেতর ফ্যানের মধ্যে কৌশলে রাখা ১২০টি স্বর্ণের বার ও চারটি গোলাকার স্বর্ণপিণ্ড উদ্ধার করা হয়।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত