হোম > সারা দেশ > সিলেট

বাহুবলে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা চাচাতো ভাই-বোন। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। 

পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম। 

ওসি জানান, মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের সালাউদ্দিনের দেড় বছরের মেয়ে জান্নাত আক্তার ও তাঁর ভাই মহিউদ্দিনের চার বছরের ছেলে ইয়াসিন আহমেদ বাড়ির পাশে পুকুরের কাছে খেলাধুলা করছিল। এ সময় তারা খেলতে খেলতে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। 

ওসি আরও জানান, পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায় পুকুরে জান্নাত ও ইয়াসিনকে ভাসতে দেখেন তাঁরা। উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. মাজহার হোসেন নাহিদ তাদের মৃত ঘোষণা করেন।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত