হোম > সারা দেশ > সিলেট

গোয়াইনঘাটে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাটে ডাকাত সন্দেহে সালেহ আহমদ (২৫) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার গোয়াইনঘাট সদর ইউনিয়নের উনাই হাওরে এ ঘটনা ঘটে। 

নিহত সালেহ আহমদ উপজেলার হাইডর (আমবাড়ি) গ্রামের আলাউদ্দিনের ছেলে। গোয়াইনঘাট থানায় একটি চুরির মামলার গ্রেপ্তারি পরোয়ানা ভুক্তসহ আরও ছয়টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, ১১ বস্তা কাপড় ও ২টি রাম দা উদ্ধার করা হয়েছে। 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, গতকাল মধ্যরাতে উনাই হাওরে ডাকাত এসেছে বলে জানতে পেরে হাওরের পাশের আলীর, দেওয়ার ও লাবু গ্রামের লোকজন। ডাকাতদল সন্দেহে একটি ইঞ্জিনচালিত নৌকা ঘেরাও করে গ্রামবাসী। পরে ওই নৌকায় সালেহ আহমদকে পেয়ে গ্রামবাসী গণপিটুনি দেন। 

খবর পেয়ে গোয়াইনঘাট থান-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালেহ আহমদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ জানায়, সালেহ আহমদ গরু চোর দলের সক্রিয় সদস্য ছিলেন।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত