হোম > সারা দেশ > সিলেট

জামায়াত-শিবিরের মিছিলে পুলিশের বাধা, পাল্টা হামলায় ওসিসহ দুজন আহত

সিলেট প্রতিনিধি

সিলেটে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এতে কোতোয়ালি থানার ওসিসহ দুজন আহত হয়েছেন। এ ঘটনায় জামায়াত-শিবিরের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে নগরীর জেলরোড পয়েন্টে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, জোহরের নামাজের পর নগরীর বন্দরবাজার এলাকার আবু তুরাব জামে মসজিদ থেকে মিছিল বের করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। গণকমিশনে ধর্ম ব্যবসায়ী হিসেবে ১১৬ জন আলেমের তালিকা প্রকাশের প্রতিবাদে এ মিছিল বের করেন সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি জেলরোডে আসার পর পুলিশি বাধার সম্মুখীন হয়। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। হামলায় কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ নিশু লাল দে আহত হন। পরে পুলিশ ধাওয়া করে জামায়াত-শিবিরের দুজনকে আটক করে। 

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘মিছিল থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। তাদের হামলায় কোতোয়ালি থানার ওসি ও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আহত হয়েছেন। পুলিশের ওপর আক্রমণের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত