হোম > সারা দেশ > সিলেট

সীমান্তে ভারতীয় গরু ও মহিষসহ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি 

বিজিবির অভিযানে জব্দকৃত মালপত্র। ছবি: আজকের পত্রিকা

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে গরু, মহিষসহ প্রায় কোটি টাকার অধিক চোরাচালানের মালপত্র জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

জানা গেছে, আজ সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর, দমদমিয়া, বিছানাকান্দি বিওপি এবং ডিবির হাওর স্পেশাল ক্যাম্প এই অভিযান চালায়।

বিজিবির অভিযানে জব্দকৃত মালপত্র। ছবি: আজকের পত্রিকা

এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, বাসমতী চাল, মহিষ, গরু, হেয়ার অয়েল, জিরা, ক্লপ জি ক্রিম, কমলা, চিনি, মেহেদি, চকলেট, ট্যাং, শুঁটকি, সাবান, সুপারি এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ আটক করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য ১ কোটি ৪ হাজার ৮৭৫ টাকা।

বিজিবির অভিযানে জব্দকৃত মালপত্র। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযানকারী কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানি মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত