হোম > সারা দেশ > সিলেট

রাস্তায় গাছ ফেলে ৪ ছিনতাইকারীকে আটক করল জনতা 

সিলেট প্রতিনিধি

সিলেটের গোলাপগঞ্জে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় চার ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ধারাবহর গ্রামের গোলাপগঞ্জ-ঢাকা দক্ষিণ সড়কে রাস্তায় গাছ ফেলে তাঁদের আটক করা হয়। 

এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোন ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। পরে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ রাজাপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক লায়েক আহমদ (১৯), একই গ্রামের মারুফ মিয়ার ছেলে আজমান মিয়া (২০), আশুক আলীর ছেলে সানি (১৮) ও রাজু আহমদের ছেলে রিপন (১৯)। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধারাবহর গ্রামের প্রতাপ চন্দ্র নাথ নামের যুবক ফোনে কথা বলতে বলতে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন দিক দিয়ে আসা সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিনতাইকারীরা খামচি মেরে তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারাবহর একমাইল বাজার দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় প্রতাপ অন্যজনের ফোন দিয়ে কল করে একমাইল বাজারের একজন ব্যবসায়ীকে বিষয়টি জানালে তাঁরা রাস্তায় গাছ ফেলে অটোরিকশাসহ ছিনতাইকারীদের আটক করেন। 

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা-পুলিশ ও ভাদেশ্বর মোকামবাজার সিএনজি অটোরিকশা সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান এবং পুলিশ ছিনতাইকারীদের আটক করে থানায় নিয়ে যায়। 

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আব্দুন নাসের বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রেকর্ড করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত