হোম > সারা দেশ > হবিগঞ্জ

শায়েস্তাগঞ্জে বৈদ্যুতিক খুঁটির নিচে পড়ে ছিল তরুণের মরদেহ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ‘চুরি’ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লিটন মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

আজ রোববার সকালে উপজেলার সুদিয়াখলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মৃত লিটন মিয়া বাহুবল উপজেলার ভুগলী গ্রামের লাল মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, পথচারীরা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়দের ধারণা পল্লি বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। 
 
শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার দাশ বলেন, ‘আমরা ধারণা করছি রাতের আঁধারে পল্লি বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে এসে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত