হোম > সারা দেশ > সিলেট

নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণের দাবি সিলেট সিটির  

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট মহানগরে কোরবানির বর্জ্য অপসারণে ২৪ ঘণ্টা সময় নির্ধারণ করেছিল সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ। তবে নির্ধারিত ২৪ ঘণ্টার আগেই গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নগরের কোরবানির বর্জ্য অপসারণের কাজ শেষ করেছে সিসিক।

গতকাল সকাল থেকে মহানগর পরিচ্ছন্ন করার কথা জানিয়েছিল সিটি করপোরেশন। বিকেলের মধ্যেই কাজ প্রায় শেষে হয়ে গেছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা।

পরিচ্ছন্ন ও প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান জানান, ২৪ ঘণ্টার আগেই পুরো মহানগর পরিচ্ছন্ন করা হয়েছে। এ কাজে সিসিকের পরিচ্ছন্নতা শাখার ৩ হাজার ২০০ পরিচ্ছন্নতাকর্মী কাজ করেছেন। মোট ৪২টি ওয়ার্ডের পরিচ্ছন্নতায় ১০টি টিম কাজ করেছে। বর্জ্য অপসারণের পরপরই জীবাণুমুক্তকরণে জীবাণুনাশক ওষুধও ছিটানো হবে।

১০টি টিমের কাজ তদারক করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান, সিসিকের সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক, সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী রজি উদ্দিন খান ও নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান।

এ ছাড়া সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী নিজেও এসব টিমের কাজ অনেক জায়গায় তদারক করেছেন।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত