হোম > সারা দেশ > সিলেট

কুলাউড়ার মকবুল হোসেন আর নেই

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

কুলাউড়া পৌর শহরের প্রবীণ ব্যবসায়ী মকবুল হোসেন হারুন (৭৫) ইন্তেকাল করছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ২৯ সেপ্টেম্বর রাত ১২টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

জীবদ্দশায় মকবুল হোসেন হারুন সাবেক কুলাউড়া বণিক সমিতির সাধারণ সম্পাদক ও বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে পৌর শহরের উত্তরবাজার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। শহরের সু পরিচিত মুখ প্রবীণ ব্যবসায়ী মকবুল হোসেন হারুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, বর্তমান সাধারণ সম্পাদক আতিকুর রহমান। 

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত