হোম > সারা দেশ > সিলেট

নিজের গ্রামে শেষ ঠাঁই হলো না তাঁদের

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সিলেটের জকিগঞ্জে ভয়াবহ বন্যায় ৪০ টিরও বেশি গ্রামের দেড় লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যায় খাবার সংকটসহ নানান রকম সংকটে রয়েছেন তাঁরা। বেশির ভাগ গ্রামে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করার মতো শুকনো জায়গাটুকুও নেই। এমন পরিস্থিতিতে নিজের গ্রামে শেষ ঠাঁইটুকুও হলো না বদর উদ্দিন ও লোকমান আহমদের। বন্যার কারণে শুকনো স্থান না পাওয়ায় তাঁদের অন্য গ্রামে দাফন করা হয়।

গতকাল বুধবার উপজেলার ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের পূর্ব মোহাম্মদপুর থেকে ৮ নম্বর কসকনকপুর ইউনিয়নের হাতিডহর গ্রামে নিয়ে দাফন করা হয় মৃত লোকমান আহমদের মরদেহ। 

জানা যায়, পূর্ব মোহাম্মদপুর এলাকার মৃত আতেক মিয়ার ছেলে লোকমান আহমদ দীর্ঘদিন থেকে ক্যানসার রোগে আক্রান্ত ছিলেন। গতকাল বুধবার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। তিন সন্তানের জনক কালিগঞ্জ বাজারের সবজি বিক্রেতা লোকমান মৃত্যুর আগমুহূর্তে ওষুধের খরচ জোগাড় করতে একমাত্র বসতভিটাও বিক্রি করেছেন। হতদরিদ্র লোকমান আহমদের মৃত্যুর পর মরদেহ দাফন নিয়ে বিপাকে পড়েন পরিবারের সদস্যরা। বন্যায় তাদের পারিবারিক গোরস্থান এবং গ্রামে শুকনো স্থানও তলিয়ে গেছে। দাফনের জন্য কোনো স্থান না পেয়ে শেষ পর্যন্ত তাদের পুরোনো বাড়ি পার্শ্ববর্তী ইউনিয়নের হাতিডহরে নৌকায় করে মরদেহ নিয়ে দাফন করতে হয়। 

এর আগে মারা যান উপজেলার বারহাল ইউনিয়নের চক গ্রামের বদর উদ্দিন। বন্যার কারণে তাঁকে গ্রামে দাফন করা সম্ভব হয়নি। পরে গত মঙ্গলবার শাহগলি বাজারে মাদ্রাসার সামনে দাফন করা হয়। 

এ বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘এমন কোনো ঘটনা জানা নেই। জানলে প্রয়োজনীয় সহযোগিতা করব।’ 

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত