হোম > সারা দেশ > সিলেট

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সিলেট সংবাদদাতা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ছাত্রদল। আজ সোমবার বিকেলে নগরীর দরগা গেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। নগরীর বেশ কয়েকটি সড়ক ঘুরে সিটি পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। 

সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন বলেন, শাবিপ্রবিতে পুলিশ ও ছাত্রলীগ কর্তৃক সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলার মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী মনোভাবের চূড়ান্ত রূপ প্রকাশ পেয়েছে। অচিরেই ছাত্র সমাজের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সরকারে পতন ঘণ্টা বাজানো হবে। 

এ ছাড়া আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, সহসভাপতি মাহমুদুর রহমান বাবর, মুহিবুর রহমান লিটন, সুহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, আনোয়ার হোসেন সুজন, পলাশ চন্দ্র ধর, রেদওয়ান আহমদ, সজিবুর রহমান, সেলিম আহমদ আসিফ প্রমুখ।

আরও পড়ুন:

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত