হোম > সারা দেশ > মৌলভীবাজার

সরস্বতীপূজা: কমলগঞ্জে প্রতিমাশিল্পীদের শেষ মুহূর্তের ব্যস্ততা

মৌলভীবাজারের কমলগঞ্জে সরস্বতীপূজা উপলক্ষে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। শিল্পীরা প্রতিমার গায়ে রংতুলির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগামী বৃহস্পতিবার বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করবেন সনাতন ধর্মাবলম্বীরা।

আজ মঙ্গলবার সকালে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সরস্বতীপূজাকে কেন্দ্র করে শেষ মুহূর্তে দিন-রাত প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। মাটির কাজ শেষে রং দেওয়া এবং প্রতিমায় পোশাক ও অলংকার পরিয়ে দৃষ্টিনন্দনের কাজ চলছে। 

উপজেলার মাধবপুর ইউনিয়নের জবলারপাড় গ্রামের প্রতিমাশিল্পী বিলাস কুমার সিংহ জানান, তিনি সরস্বতীপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির, আশ্রম ও শিক্ষাপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী প্রতিমা তৈরি করছেন। প্রতিটি প্রতিমা ১ হাজার ৫০০ থেকে ১৭ হাজার টাকা পর্যন্ত বিক্রি করেন।

কুমার সিংহের প্রতিমা তৈরির কাজে সহযোগিতা করার সময় তাঁর মেয়ে অনুরাধা সিংহা বলেন, ‘প্রতিমা তৈরি করা আমাদের ঐতিহ্য। সময় পেলে আমি বাবার কাজে সহযোগিতা করি।’ 

উপজেলার মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপক পাল বলেন, সনাতন ধর্মের শিক্ষার্থীরা দেবীর আশীর্বাদ লাভের আশায় প্রতিবছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করেন। 

কমলগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী দিবা চক্রবর্তী জানায়, সে প্রতিবছর দেবীর কাছে বিদ্যার জন্য প্রার্থনা করে। এবারও বিদ্যালাভ ও দেশ-জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করবে সে। 

কমলগঞ্জ উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণীত রঞ্জন দেবনাথ বলেন, ‘কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও বাসাবাড়িতে সরস্বতীপূজা উদ্‌যাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনা সম্পন্ন হবে।’ 

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত