হোম > সারা দেশ > সিলেট

সিলেটে চা-বাগানের গাছে ঝুলছিল যুবকের মরদেহ

সিলেট প্রতিনিধি

সিলেটে চা-বাগানের একটি গাছ থেকে বিজিত দাস (২৮) নামের এক কলেজ কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নগরের তারাপুর চা-বাগান থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

বিজিতের বাড়ি সুনামগঞ্জের ছাতকে। তিনি গোবিন্দগঞ্জ কলেজে চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন ও সিলেট নগরের বাগবাড়ি এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, সোমবার সকাল ১১টার দিকে রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় একটি গাছের সঙ্গে বিজিতকে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘বিজিতের ভাই আমাদের বলছেন বেশ কিছুদিন ধরে সে মনমরা ছিল। আমরাও প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা ময়নাতদন্ত শেষে খতিয়ে দেখব।’

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত