হোম > সারা দেশ > হবিগঞ্জ

নবীগঞ্জে শাখা বরাক নদীর দূষণের প্রতিবাদে পদযাত্রা 

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জে শাখা বরাক নদীর চলমান দূষণের প্রতিবাদে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘ময়লার ভাগাড়ে ফুল ফুটুক, শাখা বরাক নদী পরিষ্কার হোক’ এই স্লোগানে কর্মসূচির আয়োজন করা হয়। 

আজ শনিবার বিকেলে রিভার উইংসের উদ্যোগে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড় হতে পদযাত্রা শুরু হয়ে শাখা বরাকের তীরবর্তী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে পথসভায় মিলিত হয়। এতে বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের কয়েক শতাধিক নেতারা অংশ নেন। 

পথসভায় রিভার উইংসের আহ্বায়ক তনুজ রায়ের সভাপতিত্বে ও অলিউর রহমান অলির সঞ্চালনায় অংশ নেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গতি গোবিন্দ দাশ, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, এটিএম সালাম, আয়ান ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আলী ছালিক মিয়া। 

আরও উপস্থিত ছিলেন—শ্রমিকনেতা মাহবুবুল আলম সুমন, নবীগঞ্জ সার্কেল শিক্ষাসেবার পরিচালক সাইফুর রহমান খাঁন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সহসভাপতি এম এ মুহিত, অর্থ সম্পাদক শওকত আলী, প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না, ছনি আহমেদ চৌধুরী, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া, রিভার উইংসের সদস্যসচিব পলাশ বনিক, ওহি দেওয়ান চৌধুরী, ফয়জুর রব ফনি, জাকারিয়া অপু প্রমুখ। 

পথসভায় বক্তারা শাখা বরাক নদীর দূষণ প্রতিরোধ করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের কার্যকরী উদ্যোগ গ্রহণের দাবি জানান।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত