হোম > সারা দেশ > সিলেট

সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশি নিহত 

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ রোববার উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ সীমান্তের মেইন পিলারের (পিলার নম্বর-১২৫২) আনুমানিক ৮০০ গজ ভেতরে এ ঘটনা ঘটে। এ সময় আরও কয়েক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। 

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কালাইরাগ এলাকার মৃত ফজর আলীর ছেলে আলী হোসেন (৩০) ও মৃত সুন্দর আলীর ছেলে কাওসার আহমদ (২৫)। 

উপজেলার উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফয়জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতীয় খাসিয়ার গুলিতে আলী হোসেন ও কাওসার নামে দুজন মারা গেছেন। আরও কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি।’ 

পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘তারা মাঝেমধ্যে লাকড়ি ও কাঁঠাল আনতে ওপারে গিয়ে থাকেন। আজও কয়েকজন মিলে গিয়েছিল। লাশ ঘটনাস্থলে পড়ে আছে। বিজিবি গেছে, দেখা যাক তারা কী করে।’ 

এ বিষয়ে জানতে ৪৮ বিজিবির কালাইরাগ ক্যাম্পের কমান্ডারের সরকারি মোবাইল নম্বরে কল দিলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরাও স্থানীয়দের কাছ থেকে এ রকম খবর শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। গিয়ে দেখি আসলে কী ঘটেছে, এর আগে কিছু বলতে পারব না।’

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত